এই ব্লগটি যথাক্রমে সোহানুর রহমান সোহান, পাশা শাহিনুর দ্বারা পরিচালিত ।

আদর্শ গ্রাম ভাদেরটেক । গ্রামটি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নে অবস্থিত ।

ভাদেরটেক বাজার





onprdteso2022 সালের ভয়াবহ বন্যা - ভাদেরটেক গ্রামের প্রায় ৯৫% মানুষের ঘরবাড়ি তলিয়ে গেছে S 17 June, 2022
ভয়াবহ পরিস্থিতিতে ভাদেরটেক গ্রাম ।। গ্রামের প্রায় ৯৫% মানুষের ঘরবাড়ি তলিয়ে গেছে ।। গতকাল থেকে বিদ্যুৎ সংযোগ নেই, রান্না করে খাওয়া দাওয়া করার কোন পরিস্থিতি নেই । এমতাবস্থায় নিরাপদ আশ্রয় ও পর্যাপ্ত ত্রাণ সহযোগীতা দরকার ।।
বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসন, এবং দেশি-বিদেশী সংস্থার দৃষ্টি আকর্ষণ করছি ভাদেরটেক গ্রামের মানুষের পাশে এসে দাড়ানোর জন্য ।



 
19 June, 2022

ভাদেরটেক এর বর্তমান বন্যা পরিস্থিতি 

কিছুক্ষণ আগে বড় ভাইয়ের সাথে কথা হয়েছে ।। নেটওয়ার্ক ঠিক মত পায় না, বার বার কল দিতে হয়, থেমে থেমে কথা বলতে হয় ।। ভাদেরটেক মধ্যপাড়া,দক্ষিণপাড়া, উত্তরপাড়া ও মনিপুরী হাটির বিভিন্ন জায়গায় ব্যাপক ভাঙন ।। ভাদেরটেক মধ্যপাড়ার ম্যাক্সিমাম মানুষ প্রাইমারী স্কুলে গিয়ে ওঠেছে । প্রত্যেকটা মানুষ খাবারের কষ্ট করতেছে ।। মেম্বার শাহপরাণ ভাইয়ের পক্ষ থেকে প্রাইমারী স্কুলে ত্রাণ বিতরণ করা হচ্ছে ।। সেনাবাহিনী ও অন্যান্য সংন্থার ত্রাণ সহায়তা এখনও এলাকায় পৌছায়নি।
পানি বাড়ির উঠান থেকে নেমেছে । মনিপুরী ঘাট থেকে বাজারে যেতে কোথাও কোমড় পানি, কোথাও হাটু পানি ।। কয়েকদিন যাবৎ বিদ্যুৎ না থাকায় গ্রামের সবার ফোন অফ ।। ভাদেরটেক বাজারে সাখাওয়াত এর দোকানে জেনারেটরে মোবাইল চার্জ দিতে শত শত মানুষের হিরিক ।। বাজারে মুদির দোকানসহ বেশ কয়েকটি দোকান খোলা রয়েছে,তবে জিনিসপত্র চরা দামে বিক্রি করা হচ্ছে ।।
সবমিলিয়ে গ্রামের মানুষ চরম দূর্ভোগে আছে ।। 🥲🥲
 - সোহানুর রহমান সোহান 

19 June, 2022
আশেপাশের চার-পাঁচটা গ্রামের চেয়ে আমাদের প্রিয় ভাদেরটেক গ্রামের মানুষজন বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার ভয়াবহতা ও করুণ অবস্থা দেখে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ ছুটে আসছেন ত্রাণ ও অন্যান্য সহায়তা নিয়ে৷ পরিচিত অনেকেই বন্যার্তদের সহায়তা করতে চাইছেন।কিন্তু আমাদের গ্রামের কোনো স্বেচ্ছাসেবী কিংবা সহায়তা ফান্ড না থাকায় অন্যত্র প্রেরণ করতে বলি।মনীষীরা বলেন,"আগে ঘর, পরে পর(charity begins at home)।"এ ব্যাপারটা আমাকে একটু পীড়া দিয়েছে।আমাদের গ্রামের মানুষ সবসময় সরকারি ত্রাণের দিকে চেয়ে থাকে। কিন্তু সরকারি ত্রাণ ক্ষতিগ্রস্তদের তুলনায় যৎসামান্য।আমরা ব্যক্তিগত কিংবা সামষ্টিক উদ্যোগে এগিয়ে না আসলে এই দুর্যোগ মোকাবেলা করা কঠিন হয়ে যাবে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের ত্রাণ বিতরণ ও সাহায্যের লক্ষ্যে আমাদের দক্ষিণ পাড়া প্রাবাসীদের সহায়তায় আমরা একটি একটি ফান্ড তৈরি করেছি। আমরা তাদের কাছ থেকে ও বিভিন্ন মহল থেকে যতেষ্ট সাড়া পেয়েছি।
এই ত্রাণ বিতরণ ও সহায়তা কর্মসূচীতে আপনাদের অংশগ্রহণ ও অর্থ সহায়তা কামনা করি।

উদ্যোগে,

রবিউল ইসলাম রবিন
আবু বক্কর সিদ্দিক
আব্দুল জলিল
ফখরুল ইসলাম
ইমরান হোসাইন

- রবিউল ইসলাম রবিন

No comments:

Post a Comment

Know us

Vadertek,Bishwambarpur,Sunamganj.

Our Team

Tags

Video of the Day

Contact us

Name

Email *

Message *