এই ব্লগটি যথাক্রমে সোহানুর রহমান সোহান, পাশা শাহিনুর দ্বারা পরিচালিত ।

Sunday, 12 August 2018

পুরান ঢাকার আহসান মঞ্জিল এ একদিন - সোহানুর রহমান সোহান

মুঘল আমলের কৃতিগুলো খুব কাছ থেকে গিয়ে দেখে আসলাম । গিয়েছিলাম পুরান ঢাকার ইসলামপুরে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত আহসান মঞ্জিল । প্রাসাদের ঠিক দক্ষিণ দিকে বড়ি গঙ্গা নদী । গেট দিয়ে ঢুকার পর রাস্তার দুপাশে দেখা যায় ফুলের বাগান । লাল, নীল, বেগুনী রঙের ফুলের সমাহার, দেখে যেকেউ মুগ্ধ হবে । মঞ্জিলের সামনে বিশাল মাঠ । মঞ্জিল থেকে বড় একটা সিড়ি নেমে এসেছে । জমিদার শেখ এনায়েত উল্লাহ্ প্রাসাদটি তৈরী করেন । ১৮৩৫ সালের দিকে বেগম বাজারে বসবাসকারী নবাব আব্দুল গনির বাবা খাজা আলীমুল্লাহ এটা কিনে নিয়ে বসবাস শুরু করেন । ১৮৭২ সালে নবাব আব্দুল গনি নতুন করে নিমার্ণ করে তার ছেলে খাজা আহসান উল্লাহর নামে ভবনের নামকরণ করেন আহসান মঞ্জিল । আহসান মুঞ্জিল ঢাকার প্রথম ইট পাথরের তৈরী স্থাপত্য । যেখানে প্রথম বৈদ্যুতিক বাতির ব্যবস্থা হয় নবাবদের হাতে । লর্ড কার্জন ঢাকায় এলে এখানেই থাকতেন । বাংলাদেশ সরকার আহসান মঞ্জিলকে জাদুঘর হিসেবে সংরক্ষণ করে ১৯৯২ সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয় । আহসান মঞ্জিল জাদুঘরে প্রায় ৪ হাজার ৭৭ টি নিদর্শন রয়েছে ।
টিকেটপ্রাপ্ত বয়স্ক দর্শকের জন্য প্রবেশ মূল্য ২০ টাকা,আর শিশুদের জন্য পাঁচ টাকা নির্ধারিত ।
আহসান মঞ্জিল খোলার সময়সূচি-
শনিবার থেকে বুধবার সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা ৩০ মিনিট,  শুক্রবার বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকে । বৃহস্পতিবার জাদুঘর সাপ্তাহিক ছুটি থাকে । এ ছাড়া সব সরকারি ছুটির দিনেও জাদুঘর বন্ধ থাকে ।
কিভাবে আসবেন-
ঢাকার যেকোন স্থান থেকে গুলিস্তান আসবেন তারপর ওখান থেকে হেটে সদরঘাট যাবেন (২/৩ মিনিটের রাস্তা ) । সদর ঘাটে এসে যে কাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দেবে আহসান মঞ্জিলের রাস্তা ।
   আহসান মঞ্জিলে তোলা ছবিগুলো দেখে নিন :
একটু দুর থেকে তোলা আহসান মঞ্জিল

খুব কাছ থেকে আহসান মঞ্জিলের গম্ভুজ

ভেতরে ঢোকার রাস্তা
খুব কাছ থেকে উপরের জানালাগুলো
মঞ্জিলের পেছন দিকটার ছবি
মঞ্জিলের সামনে বেয়ে আসা নিচের সিড়িতে
মঞ্জিলের বারান্দা
মঞ্জিলের পেছনের দিক
গম্ভুজের পাশের বারান্দা
মুল ফটকে ঢোকার রাস্তা
বেয়ে আসা সিড়ির উপরে দাড়িয়ে ছবি
আহসান মঞ্জিলের নবাবদের ছবি
তৎকালীন সময়ের যদ্ধে ব্যবহৃত ঢাল তলোয়ার
নবাবদের ব্যবহৃত হাতির কঙ্কাল
মঞ্জিলে ঢোকার পেছনের গেইট
লেখক- সোহানুর রহমান সোহান 





আদর্শ গ্রাম ভাদেরটেক


No comments:

Post a Comment

Know us

Vadertek,Bishwambarpur,Sunamganj.

Our Team

Tags

Video of the Day

Contact us

Name

Email *

Message *