দেহের অবয়বে ও পোষাকপরিচ্ছদে ধরা পড়ে না মানুষের সভ্যতা। ধরা পড়ে মুখের কথা ও লেখনিতে। লেখনির মধ্য দিয়েই প্রকাশ পায় ব্যক্তির চেতনা ও ঈমান।
'অস্ত্রে দেহ খুন হয়, আর মিথ্যাচার ও গালিগালাজে খুন হয় চরিত্র'
মানব ইতিহাসে ভয়ানক অপরাধগুলি শুধু মারণাস্ত্র দিয়েই হয়নি, হয়েছে মুখের ভাষা ও লেখনি দিয়ে। অপরদিকে কথা ও লেখনি দিয়েই সংঘটিত হয়েছে সত্যপ্রচার, জান্নাত লাভের মূল কাজটির শুরুও তো হয় মুখের কথা দিয়েই। সেটি মহান আল্লাহতায়ালা ও তাঁর রাসূল ও তাঁর কিতাবের প্রতি বিশ্বাসভরা কালেমা পাঠ করে।মিথ্যাচার ও অশ্রাব্য গালিগালাজ কখনোই চরিত্রের অলংকার নয়।
সেটি বরং নিখুঁত পরিমাপ দেয় সে কতটা অসভ্য, ইতর ও অপরাধী।
'আর জাহান্নামে পৌঁছার জন্য জিহ্বার পাপই যথেষ্ট'
লেখক- শামস উল আলম রাসেল
যুক্তরাজ্য প্রবাসী
স্বরপঞ্চের সূযোগ্য দৌহিত্র
ভাদেরটেক
ভাদেরটেক

No comments:
Post a Comment