দেশের বেশির ভাগ আর্টিস্ট এখন মিউজিক ভিডিওর দিকে মনোনিবেশ করছে, সম্প্রতি নাগরিক বার্তাকে এমনটাই বলেছেন বর্তমান সময়ের উঠতি মডেল ও অভিনেতা আসাদ আদনান।
থিয়েটার ব্যাকগ্রাউন্ডের মধ্যে দিয়ে যাত্রা শুরু অভিনয় জগতের পথ চলা। তারপর বিভিন্ন রিয়েলিটি শো’তে অংশগ্রহণের মাধ্যমে দেশ সেরা ৮ স্থান পর্যন্ত অবস্থানে থেকে দেশের পেশাদার গ্রুমারদের কাছে গ্রুমিং করে নিজেকে দক্ষতার সাথে কাজের জন্য প্রস্তুত করেন তিনি। সেই ধারাবাহিকতায় রিয়েলিটি শো থেকে বের হতে না হতেই চলচিত্রের প্রস্তাবও পান।
আফজাল হোসেন পরিচালিত “বাঁশতলার পাগলা” শিরোনামে চলচ্চিত্রের প্রধান কেন্দ্রীয় চরিত্রে শুটিং অর্ধেক সম্পন্ন করে এখন প্রযোজক সংস্থার কিছু জটিলতার কারণে শুটিং স্থগিত করা হয়েছে। পরবর্তীতে শুটিং শুরু হলে অপেক্ষাকৃত শুভাকাঙ্ক্ষী সবাইকে অবগত করা হবে। দেশের শীর্ষ জনপ্রিয় ইউটিউব চ্যানেল ইগল মিউজিক ভিডিও স্টেশন এ প্রকাশিত দিলের রানী, কেমনে যে দিন যায়, ধোঁকা, পরান বান্ধিয়া সহ বেশ কিছু মিউজিক ভিডিও ইতি মধ্যে দর্শক মহলে অনেক সাড়া ফেলেছেন। সম্প্রতি তার ‘বাড়িওয়ালী’ শিরোনামের একটা মিউজিক ভিডিও প্রকাশ পেয়েছে ইগল মিউজিক ভিডিও স্টেশন এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।
আসাদ নাগরিক বার্তাকে জানান, লাখো ব্যাচেলরের নীরব প্রতিবাদের ভাষায় নির্মিত হয়েছে মিউজিক ভিডিওটি। তাঁর কথায়, ব্যাক্তিগত ভাবে আমার খুবই পছন্দের একটা কাজ আমি আশাবাদী সকল ব্যাচেলরদের এই শহরের বাড়িওয়ালা সাধরে গ্রহণ করবেন। দেশের বেশিরভাগ আর্টিস্টমহল এখন মিউজিক ভিডিওর দিকে ঝুঁকছে। কারণ আমি মনে করি খুব অল্প সময়ে দর্শকের কাছে নিজেকে মেলে ধরার এবং দ্রুত পৌঁছানোর এইটায় উত্তম মাধ্যম যা এতো দ্রুত আর কোনো কন্টেন্ট পৌঁছাতে পারেনা।
রিপোর্ট- নাগরিক বার্তা


No comments:
Post a Comment