সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের সাক্তারপাড় গ্রামের প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে স্থানীয় কয়েকটি গ্রামের তরুণদের সম্পৃক্ততায় গঠিত সামাজিক সংগঠন প্রতিভা সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে তাদের আশে পাশের হত দরিদ্র শীতার্থদের মাঝে আজ ১০ জানুয়ারী, শুক্রবার বিকেলে তাদের নিজস্ব অর্থায়নে শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক সজিব মিয়ার সঞ্চালনায় ও উপদেষ্ঠা রহমত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি দিগেন্দ্র বর্মন কলেজের প্রভাষক মো.মশিউর রহমান। স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের সভাপতি জাহিদুল হক জাহিদ। অতিথিদের মধ্যে বক্তব্য প্রদান করেন সংগঠনের উপদেষ্ঠা আবুল খায়ের, ইউনিয়নের সংরক্ষিত নির্বাচিত নারী সদস্য সমলা রানী বর্মন প্রমুখ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনে উপদেষ্ঠা মনি হোসেন, ফিরোজ মিয়া, আজিদ মিয়া, হেলাল আহমদ, মতিউর রহমান ও সংগঠনের সদস্যবৃন্দ।
Saturday, 11 January 2020
শীতার্থদের পাশে ‘প্রতিভা সমাজ কল্যাণ পরিষদ’
About Sohanur Rahman Sohan
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment