এই ব্লগটি যথাক্রমে সোহানুর রহমান সোহান, পাশা শাহিনুর দ্বারা পরিচালিত ।

Wednesday, 21 October 2020

একজন বিসিএস ক্যাডারের সাদাসিধে জীবন।

 



বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের ভাদেরটেক গ্রামের শামীমুল হাসান আমাদের গর্ব !

ছবিতে যাকে দেখছেন তিনি শামীম হাসান। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র। একজন বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার। সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজ'র সমাজবিজ্ঞান এর প্রভাষক।

করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বাঙালীর আদি পেশা কৃষির প্রতি ভালোবাসার টানে মাটির মানুষের মতো অকপটে কাজ করছেন মাঠে। নিজের জমিতে নিজেই চাষাবাদ করছেন। একজন প্রথম শ্রেণির কর্মকর্তা হয়েও মা মাটির সাথে তার প্রেমের বহিঃপ্রকাশ করতে লজ্জাবোধ করেননি।

জনাব শামীম হাসান নিজে শ্রম দিয়ে ঘাম ঝরিয়ে মাঠে কাজ করে বুঝিয়ে দিলেন জীবিকার জন্য সততার সাথে যেকোনো কাজ করা সম্মানের।

আপনি বর্তমান শিক্ষিত যুবকদের অনুপ্রেরণার বাতিঘর।
আপনাকে স্যালুট।


লেখা- (সংগ্রহীত)


No comments:

Post a Comment

Know us

Vadertek,Bishwambarpur,Sunamganj.

Our Team

Tags

Video of the Day

Contact us

Name

Email *

Message *