এই ব্লগটি যথাক্রমে সোহানুর রহমান সোহান, পাশা শাহিনুর দ্বারা পরিচালিত ।

Thursday, 29 October 2020

ফ্রিল্যান্সিং নিয়ে কিছু কথা - সোহানূর রহমান সেহান

 

 মার্কেটপ্লেসটাকে সবসময় আমি অপশনাল হিসেবে দেখি । বেশির ভাগ ডিরেক্ট ক্লায়েন্ট এর সাথেই কাজ করা হয় আমার ।।। মার্কেটপ্লেসে কাজ করি না...বললেই চলে । তবে ইদানিং কাজের ফাঁকে ফাকেঁ মার্কেটপ্লেসে একটিভ হওয়ার চেষ্টা করছি ।।

ক্লাইন্টের সাথে জুম মিটিং ।

 বর্তমান সময়ে ফ্রীল্যানসিং একটি ট্রেন্ডিং পেশা ।। এই পেশার সাথে সংশ্লিষ্ট থেকেও নিজেকে ফ্রিল্যান্সার ট্যাগলাইন দিতে লজ্জাবোধ করি ।। কারণ “ফ্রিল্যানসার” এই শব্দটা ব্যবহার করে অনেক টাউট বাটপার নিজেদের স্বার্থ হাসিল করে নিচ্ছে । এর একটা উদাহরণ হলো- কোচিং বানিজ্য- “ মাত্র ৫০০০ টাকায় ফ্রিল্যানসিং শিখুন, ঘরে বসে মাসে ৫০,০০০ টাকা ইনকাম করুন" । অথচ তাদের নিজেদেরই কোন স্কিল নাই । আবার অনেকেই সস্তা জনপ্রিয়তা পাওয়ার আশায় মার্কেটপ্লেসে দুদিন কাজ করার পর নিজেকে গুরু মনে করে তাবিজ বিক্রি করা শুরু করে এই শব্দটাকে পুঁজি করে ।। প্রকৃতপক্ষে, একজন ফ্রিল্যান্সার এইসব করার সময় পায় না। তারা সবসময় ক্লায়েন্ট এর কাজ ও স্কিল ডেভেলপমেন্ট নিয়েই ব্যস্ত থাকে ।।

ক্লাইন্টের সাথে জুম মিটিং ।

 তাই এই পেশায় নতুন যারা আসতে চায় তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো- এইসব কোচিং সেন্টার আর টাউট বাটপারদের পিছনে না ছুটে ইউটিউব এবং গুগল থেকে স্টাডি করুন । অসংখ্য ভ্যালুএবল টিউটোরিয়াল রয়েছে । নিজে নিজে প্যাশন দিয়ে শেখার চেষ্টা করুন ।। সফলতা আসবেই ইনশাল্লাহ্ ।।

ক্লাইন্টের সাথে জুম মিটিং ।

 
ক্লাইন্টের সাথে জুম মিটিং ।

 

 লেখক- সোহানূর রহমান সেহান

 ডিজিটাল মার্কেটিং স্ট্রাটেজিস্ট ও ওয়েব ডেভেলপার  ।

Website: www.sohanmarketing.com

 



No comments:

Post a Comment

Know us

Vadertek,Bishwambarpur,Sunamganj.

Our Team

Tags

Video of the Day

Contact us

Name

Email *

Message *